ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে প্রেষণে আসা কর্মকর্তারা একাধিক দামি
গাড়ি ব্যবহার করছেন। কেউ কেউ তিন-চারটি পর্যন্ত দামি গাড়ি ব্যবহার করছেন।
দাপ্তরিক কাজ ছাড়াও ব্যক্তিগত এমনকি পারিবারিক কাজেও এসব গাড়ি ও জ্বালানির
ব্যবহার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ডিসিসির দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া
গেছে।
ডিসিসি (ঢাকা সিটি করপোরেশন) দক্ষিণে রয়েছে ৩১২টি গাড়ি আর উত্তরে ১৬৫টি।
গাড়ি ব্যবহারে প্রতি মাসে দুটি করপোরেশনে ন্যূনতম ১৫ হাজার লিটার তেল খরচ
করা হচ্ছে বলে পরিবহন শাখা থেকে জানা যায়। যোগ্য না হলেও অনেকে গাড়ি
ব্যবহার করছেন, আবার প্রাধিকারযোগ্য অনেক কর্মকর্তা গাড়ি পাচ্ছেন না। যেসব
গাড়ি ব্যবহার করা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে নিশান পেট্রোল, নিশান
এক্সট্রাইল, মিৎসুবিসি পাজেরো, টয়োটা প্রাডো, ল্যান্ডক্রুজার, কিয়ার স্পটেজ
ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ি।


No comments:
Post a Comment