Wednesday, August 1, 2012

বিপিএলের ছয় দলের কাছে ২১ কোটি টাকা পাওনা

বিপিএলের ছয় দলের কাছে ২১ কোটি টাকা পাওনা

 

 

লাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের কাছ থেকে পাওনা আদায় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও এই দলগুলোর স্বত্বাধিকারী প্রতিষ্ঠানগুলো করের টাকা দিচ্ছে না।
এনবিআর কর গোয়েন্দা পরিদপ্তরের হিসাবমতে, এই ছয় দলের কাছে মোট ২১ কোটি টাকা পাওনা রয়েছে। দলগুলোর মালিকেরা এ পর্যন্ত সাড়ে তিন কোটি টাকা রাজস্ব কোষাগারে জমা দিয়েছেন।
কয়েক মাস আগে এসব দলের কাছে পাওনা আদায় ও নিরীক্ষা করতে কর গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক কানুন কুমার রায়ের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ছয়টি দলের মালিক প্রতিষ্ঠানের কাছে ২৫ কোটি টাকা কর নির্ধারণ করে। পাওনা পরিশোধের তাগাদা দিয়ে কমিটির পক্ষ থেকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও সাড়া দেয়নি কেউ। নির্ধারিত সময়ে পাওনা পরিশোধ না করলে এসব দলের মালিক প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করার কথা জানিয়ে দেয় কর গোয়েন্দা পরিদপ্তর।

No comments:

Post a Comment

Exclosive Information © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates