অলিম্পিক কি গতকাল শুরু হলো, না শুরু হচ্ছে আজ?
হেঁয়ালি মনে হচ্ছে? সেই ২৭ জুলাই উদ্বোধন হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে আরও আগে থেকেই। এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এখন বলা হচ্ছে, এত দিনে অলিম্পিক শুরু! কারণ একটাই—অ্যাথলেটিকস শুরু না হলে অলিম্পিক আসলে শুরু হয় না!
কথাটা প্রতীকী। অ্যাথলেটিকসই অলিম্পিকের প্রাণভোমরা—এটা বোঝাতে। অলিম্পিকে সবচেয়ে বেশি পদকও অ্যাথলেটিকসে। এরপরই সাঁতার। সাঁতারকে প্রথম সপ্তাহটা দিয়ে অ্যাথলেটিকস সবাইকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় রাখে। সেই অপেক্ষার শেষ হয়েছে গতকাল।
কিন্তু এই ‘কাল শুরু হয়েছে না আজ শুরু’র হেঁয়ালিটা কেন? অবশ্যই কারণ আছে। অ্যাথলেটিকস কাল শুরু হয়েছে বটে, কিন্তু লন্ডন অলিম্পিকের ‘পোস্টার বয়’ যে প্রথম দেখা দিচ্ছেন আজ!
মাইকেল ফেল্প্স সর্বকালের সেরা অলিম্পিয়ানের স্বীকৃতি পেয়ে যেতে পারেন, কিন্তু এই অলিম্পিকের সবচেয়ে বিখ্যাত অ্যাথলেট তিনি নন। অন্য খেলার বড় বড় সব তারকা এই অলিম্পিকে এসে একটা ইচ্ছার কথাই জানাচ্ছেন বারবার—ওর সঙ্গে একটা ছবি তুলতে চাই।

No comments:
Post a Comment