Saturday, July 21, 2012

পাঠক! বাড়ি আছো?

পাঠক! বাড়ি আছো?

 

(নন্দিত লেখক হুমায়ূন আহমেদের এই লেখাটি ২০১২ সালের ৩ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল। প্রথম আলো ডট কমের পাঠকদের জন্য লেখাটি আবার প্রকাশ করা হলো।)
প্রায় চার দশক আগের কথা। আমি পড়ি ঢাকা কলেজে। থাকি সাউথ হোস্টেলে। প্রধান আনন্দ—বলাকা সিনেমা হলে কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখা। একটা ভয়ের সিনেমা দেখে ভয়ে ও আতঙ্কে অস্থির হয়ে গেলাম। রাতে ঘুমাতে পারি না, দুঃস্বপ্ন দেখি। ছবির নাম পিট অ্যান্ড দ্য পেন্ডুলাম। এডগার অ্যালেন পো’র গল্প। ছবির সঙ্গে গল্পকারের নাম মাথায় ঢুকে গেল। ঢাকা কলেজ থেকে ইউনিভার্সিটির পড়া শেষ করার আগেই তাঁর বই প্রায় সবই পড়ে ফেললাম। একসময় আবিষ্কার করলাম, এই লেখক শুধু গল্প-উপন্যাসই লেখেন না, কবিতাও লেখেন। তাঁর কবিতার সঙ্গে প্রথম পরিচয় হয় আমেরিকায় পড়াশোনা করতে যাওয়ার পর। দ্রুত তিনি আমার পছন্দের তালিকায় চলে আসেন।

No comments:

Post a Comment

Exclosive Information © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates